Flash Notice

Auction Terms and Conditions

নিলামে অংশগ্রহণের জন্য শর্তাবলী :


ক।       অনলাইন নিলামে অংশগ্রহণের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসাবে টাকা ৮০,০০০/০০ (টাকা আশি হাজার মাত্র) জমা করতঃ অংশগ্রহণ করা যাবে।
খ।        সিকিউরিটি ডিপোজিটের টাকা প্রতি কার্য দিবসের সকাল ১০:০০ হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত অত্র উপ ভান্ডারে সরাসরি জমা করা যাবে। এছাড়াও সিকিউরিটি ডিপোজিটের টাকা NSSD Dhaka miscellaneous fund, Sonali Bank Ltd, NHQ Branch, A/C No-00121-434064659, Routing No-200263434  এ 07 June 2026 বেলা ১৪:৩০ ঘটিকা পর্যন্ত জমা প্রদান করা যাবে।
গ।       সিকিউরিটি ডিপোজিটের টাকা জমা প্রদান এর রশিদ nssdcash@gmail.com ই-মেইল এড্রেস অথবা সরাসরি নৌ উপ ভান্ডার ঢাকায় প্রেরণ করতে হবে। টাকা প্রাপ্তি নিশ্চিতের পর ফিরতি ই-মেইল এর মাধ্যমে ০৮ ডিজিটের ট্র্যাকিং নাম্বার প্রেরণ করা হবে। উক্ত ট্র্যাকিং নাম্বার দিয়ে উপরোক্ত ওয়েব সাইট থেকে অংশগ্রহনের জন্য রেজিষ্টেশন করতে হবে।
ঘ।        যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ডাককারীকে নিলাম পরবর্তী ০৭ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টাকা জমা প্রদান পূর্বক লট এর ডেলিভারি গ্রহণ করতে হবে। সর্বোচ্চ ডাককারীর মূল্যের সাথে ১৫% ভ্যাট এবং ১০% এআইটিসহ অতিরিক্ত ২৫% টাকা প্রদান করতে হবে।
ঙ।       সর্বোচ্চ ডাককারীকে বিজয়ী হিসেবে ই-মেইলের মাধ্যমে নোটিফিকেশন প্রদান করা হবে এবং নিলামকারীর মাধ্যমে জানানো হবে। বিজয়ী হিসেবে অবগত হওয়ার ০৭ দিনের মধ্যে ভ্যাট ও এআইটিসহ  সমুদয় টাকা পরিশোধ করতঃ লট গ্রহণ করতে হবে।০৭ ‍দিনের মধ্যে লট গ্রহণে অপারগ হলে সিকিউরিটি ডিপোজিট বাবদ জমাকৃত সম্পূর্ণ টাকা বাজেয়াপ্ত হবে এবং উক্ত লট পরবর্তী নিলামে উঠানো হবে।
চ।        নিলামে অংশগ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠান কোন লটে বিজয়ী হতে না পারলে তাদের সিকিউরিটি ডিপোজিটের টাকা ০৭ দিনের মধ্যে ফেরত প্রদান করা হবে।
ছ।      নিলাম সংক্রান্ত যে কোন তথ্যের জন্য মোবাইল নং- ০১৭৬৯৭১৪০২২ নম্বরে যোগাযোগ করুন।   
জ।       ব্যাটারী ক্রয়কারী প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তর হতে ব্যাটারী প্রস্তুতকারক,পুরোনো/অকার্যকর ব্যাটারী প্রক্রিয়াকরণ/কেনাবেচার অনুমোদন সংক্রান্ত লাইসেন্স/ছাড়পত্র থাকতে হবে। এসংক্রান্ত লাইসেন্স/ছাড়পত্র রেজিস্ট্রেশনকালে অব্যশই দাখিল করতে হবে। লাইসেন্স/ছাড়পত্র দাখিল ব্যতীত উক্ত লটে অংশগ্রহন করা যাবে না।  
ঝ।       নিলাম সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ঞ।      অনলাইন নিলাম কার্য 08 June 2026 তারিখ সকাল ১২:০০ ঘটিকায় শুরু হবে এবং বেলা ১৩:০০ ঘটিকায় সমাপ্ত হবে।
ট।       আগ্রহী ক্রেতা সাধারণকে লটের সামগ্রী অত্র নৌ উপ ভান্ডার ঢাকায় এ 07 June 2026 পর্যন্ত প্রতি প্রতি কার্যদিবসে সকাল ১০:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকার মধ্যে সরেজমিনে পরিদর্শণ করা যাবে।